তরুণীকে বোনের বাড়ি যাওয়ার পথে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেফতার ১

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় রাস্তা থেকে তুলে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. জাহাঙ্গীর আলম নামের এক যুবককে র‌্যাব আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আটক মো. জাহাঙ্গীর আলম কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুড়ি গ্রামের মাইনুদ্দিনের ছেলে।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে কটিয়াদী উপজেলার কামারকোনা এলাকায় এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বোনের বাড়িতে যাওয়ার সময় রাস্তা থেকে তুলে নিয়ে এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে র‌্যাব। রোববার বিকেলে কটিয়াদী উপজেলার কামারকোনা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোববার দুপুরে সিএনজি অটোরিকশায় করে কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুড়ি গ্রামের তরুণী কিশোরগঞ্জ শহরে বোনের বাড়িতে যাচ্ছিলেন। সিএনজির অন্য যাত্রীরা কিশোরগঞ্জ-কটিয়াদী সড়কের পুলেরঘাট বাজারে নেমে যায়। এ সময় মো. জাহাঙ্গীর আলম তরুণীকে একা পেয়ে মারপিট করে অন্য একটি সিএনজিতে তুলে নিয়ে যান। সে সময় তরুণীর সঙ্গে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং একটি ঘরে নিয়ে তাকে ধর্ষণ করেন।

সন্ধ্যায় ওই তরুণীকে বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজারে সিএনজি করে এনে নামিয়ে দেয় জাহাঙ্গীর। পরে ওই তরুণী বাড়িতে গিয়ে ঘটনাটি খুলে বলার পর স্বজনরা বিষয়টি র‌্যাবকে জানায়।

র‌্যাব-১৪ ঘটনার পরপরই অভিযান চালিয়ে ধর্ষক জাহাঙ্গীরকে আটক করে কটিয়াদী থানা পুলিশের কাছে সোপর্দ করে।

হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোনাহর আলী বলেন, সোমবার তরুণী নিজে বাদী হয়ে জাহাঙ্গীরকে আসামি করে মামলা করেছেন। আদালতের মাধ্যমে জাহাঙ্গীরকে কারাগারে পাঠানো হয়েছে।

বার্তা বাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর