এমসি কলেজে গণধর্ষণ: অস্ত্র মামলায় ৩ দিনের রিমান্ডে ছাত্রলীগ নেতা রনি

দেশজুড়ে আলোচিত সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ মামলার আসামি ও ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান রনিকে অস্ত্র মামলায় তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আজ (সোমবার) সকালে তাকে আদালতে হাজির করে পুলিশ। তারপর রনির চার দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুর রহমান।

এর আগে অস্ত্র মামলায় গণধর্ষন মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে রিমান্ডে নিয়েছিল পুলিশ। সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর