সিরাজগঞ্জের শাহজাদপুরে গাছ থেকে ১১ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার গালা ইউনিয়নের বিনুটিয়া বাধের পাশে এক বাড়ির গাছ থেকে অজগর সাপটি উদ্ধার করে। পরে সাপটি দি বার্ড সেফটি হাউজের সংগঠনের সদস্যরা তাদের হেফাজতে নিয়েছেন।
এলাকাবাসী জানায়, গাছের ওপর একটি অজগর সাপকে জড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা শাহজাদপুর থানার এসআই মেহেদিকে মোবাইল ফোনে জানান। পরে এসআই মেহেদি দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাসকে জানালে তিনি এসে সাপটি উদ্ধার করে।
এ বিষয়ে দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস মুঠোফোনে বলেন, খবর পেয়ে আমি ও ইমন অজগর সাপটি উদ্ধার করার জন্য রওনা দেই। রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক এর সাথে কথা বলে বিস্তারিত তথ্য জানাই। পরে দুপুরের দিকে আমরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সাপটিকে গাছ থেকে উদ্ধার করি।
উদ্ধার করা পর উপস্থিত হন সিরাজগঞ্জের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ভারপ্রাপ্ত কর্মকর্তা হৃষীকেস চন্দ্র রায়ের কাছে অজগর সাপটি হস্তান্তর করা হয়। এসময় তিনি জানান, সিরাজগঞ্জ বঙ্গবন্ধু ইর্কো পার্কে অজগর সাপটি ছেড়ে দেওয়া হবে।
বার্তা বাজার / ডি.এস