চলতি মাসের ২৫ তারিখ থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তারাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন শুরু হচ্ছে। অনলাইনের মাধ্যমে
এ আবেদন চলবে আগামী মাসের ২৪ তারিখ পর্যন্ত।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্যপদ এবং জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি-৪ এর আওতায় প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্বখাতে সৃষ্ট সহকারী শিক্ষক পদে জাতীয় স্কেলে ১৩তম গ্রেডে অস্থায়ীভঅবে এসব নিয়োগ দেয়া হবে।
আগ্রহী প্রার্থীরা ২৫ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে থেকে অনলাইনে dpe.teletalk.cob.bd-তে গিয়ে আবেদন করতে পারবে। অন্যান্যবারের মতো এবারও
আবেদন ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে টেলিটকের মাধ্যমে সার্ভিস ফিসহ ১০ টাকা বেশী গুনতে হবে। আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
কেএস/বার্তাবাজার