ইমরান খানের পদত্যাগের দাবিতে উত্তাল পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং দেশটির সাবেক ক্রিকেটার ইমরান খানের পদত্যাগের দাবিতে উত্তাল দেশটি। গতকাল (রোববার) করাচি শহরে প্রধান বিরোধী দলগুলোর ১০ হাজারের বেশি নেতাকর্মী একইসাথে এই সমাবেশে যুক্ত হন।

বর্তমান সরকার প্রধান ইমরানের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন শুরু করতে ১১টি প্রধান বিরোধী দল একসাথ হয়ে পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) নামে একটি জোট গঠন করে। আর এই জোটটি গত মাসের শেষের দিকে গঠন করা হয়।

সমাবেশে পাকিস্তান মুসলিম লীগ নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ ইমরানের খানকে কটাক্ষ করা হয়। এছাড়াও তার সরকারের ব্যর্থতা গোপন করতে পাকিস্তান সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ করেন আন্দোলনকারীরা।

বিরোধীদলীয়রা আরো বলেন, ২০১৮ সালে কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন ইমরান। আর তাকে সহযোগীতা করে দেশটির সেনাবাহিনী। সমাবেশে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি, জেইউআই-এফ প্রধান মওলানা ফজলুর রহমান এবং পাকতুনখাওয়া মিল্লি আওয়ামী চেয়ারম্যান মেহমুদ আচাকজি বক্তব্য রাখেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর