আন্তর্জাতিক চাইল্ড পর্নোগ্রাফী চক্রের তিনজন গ্রেফতার (ভিডিওসহ)

রাজধানীর শাহজাহানপুর, রামপুরা, পল্লবী এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক চাইল্ড পর্নোগ্রাফী গ্রুপের সাথে জরিত তিনজন প্রাইভেট ইউনির্ভাসিটির শিক্ষার্থীকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভিশনের ডিজিটাল ফরেনসিক টিম।

ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন ডিজিটাল ফরেনসিক টিম বেশ কয়েকদিন ধরে দেশি-বিদেশি গোয়েন্দা তথ্যের মাধ্যেমে উক্ত অপরাধীর সন্ধান পেয়ে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা হলো- শাহজাহানপুরের সুজাত আলী মুজমদারে ছেলে বোরহান উদ্দিন (২৬), রামপুরার ইদ্রিস মুজমদারের ছেলে মোঃ আব্দুল্লাহ আল-মাহমুদ (২৫), মিরপুরের মোঃ বিল্লাল হোসেনের ছেলে মোঃ অভি হোসেন(২৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামিরা নিজেদের পরিচয় গোপন দেশি-বিদেশি বিভিন্ন উঠতি বয়সি শিশু ও প্রাপ্ত বয়স্ক মেয়েদের সাথে পরিচয় হয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওয়েব সাইটের মাধ্যমে শিশুদের সেই কাজে উৎসাহিত করে নুড কনটেস্ট সংগ্রহ করে এবং তা বিভিন্ন ওয়েব সাইটে প্রচার করার অপরাধে তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় রমনা থানায় পর্ণোগ্রাফী আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদ বার্তা বাজারকে জানান, তাদের আদালতের মাধ্যমে ৭দিনের রিমান্ড চাইলে ১ দিনের রিমান্ড মুঞ্জুর করে।

ভিডিও………….

আন্তর্জাতিক চাইল্ড পর্নোগ্রাফি চক্রে জড়িত ৩ বাংলাদেশী প্রেপ্তার

আন্তর্জাতিক চাইল্ড পর্নোগ্রাফি চক্রে জড়িত ৩ বাংলাদেশী প্রেপ্তারবিস্তারিত জানতে ক্লিক করুনhttp://bartabazar.com/archives/225868

Gepostet von Barta Bazar am Montag, 19. Oktober 2020

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর