প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে ‘গণধর্ষণ’র শিকার গৃহবধূর আত্মহত্যার আলোচিত ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৮)।
আজ (১৯ অক্টোবর) সোমবার বরিশাল র্যাব সদর দফতর প্রেরিত এক ই-মেইল বার্তায় এই তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃত ওই তরুণের নাম রাজীব ফকির (১৮)। তিনি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনয়িনের বাউশিয়া গ্রামের বাসিন্দা।
র্যাব জানিয়েছে, সোমবার রাত সাড়ে তিনটার দিকে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকা থেকে রাজিব ফকিরকে গ্রেফতার করেছে।
প্রসঙ্গত, কাজীরহাট থানার আন্ধারমানিক ২ নং ওয়ার্ডের বাসিন্দা কিশোরীর সাথে বাউশিয়া গ্রামের দুলাল বেপারীর পুত্র সোহেল ওরফে বাবুর সংঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু কিশোরীকে তার পরিবার তিন মাস আগে একই থানাধীন ভাষানচর এলাকার সৌরভ নামের এক যুবকের সাথে বিয়ে দেন। রোববার (১০ অক্টোবর) স্বামীর বাড়ি থেকে বাউশিয়া বাবার বাড়ি বেড়াতে আসেন ওই তরুনী।
রাতে গৃহবধূর সাবেক প্রেমিক বাবুর সাথে দেখা করতে তার ঘরে গেলে স্থানীয়রা বাইরে থেকে দরজা আটকে দেয়। এ ঘটনায় ইউপি সদস্য পরান ভূঁইয়া, ফারুক ভূঁইয়া গৃহবধুকে উদ্ধার করে তার মায়ের কাছে তুলে দেয় এবং বিষয়টি ধামাচাপা দিতে গৃহবধূর পরিবারকে ২০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেন। ওদিকে লোকলজ্জা থেকে বাঁচতে গৃহবধূ ঘুমের ঔষধ সেবন করে আত্মহত্যার চেষ্টা চালান।
এ ঘটনায় মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে ইউপি সদস্য ও গণধর্ষকসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই গৃহবধ। মামলায় অভিযুক্তরা হলেন, ইউপি সদস্য পরান ভুঁইয়া, রাজিব ফকির, বাবু ওরফে সোহেল বেপারী, নাজমুল হক আকন। মামলায় একজনকে অজ্ঞাত রাখা হয়েছে।
বার্তাবাজার/আর.আর