দাফনের আগে নড়ে ওঠা মরিয়মের অবস্থা আশঙ্কাজনক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা মৃত ঘোষণার পর দাফনের আগমুহূর্তে নড়ে ওঠা শিশুটির অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেলের পরিচালক বলছেন শিশুটিকে সুস্থ করে তুলতে তাঁরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।

অন্যদিকে, ৩ দিন পরও জীবিত শিশুকে মৃত ঘোষণার ঘটনায় তদন্ত প্রতিবেদন দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

কন্যাশিশুটির জন্ম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ভূমিষ্ঠ হওয়ার পরপরই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন দেওয়া হয় মৃত্যুসনদও। কিন্তু দাফনের সময় কেঁদে উঠলে জানা যায় শিশুটি জীবিত। ডাক্তারদের দায়িত্বে অবহেলায় প্রিয় সন্তানটি এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। জীবিত নবজাতককে মৃত ঘোষণা করায় চিকিৎসকদের প্রতি ক্ষোভের শেষ নেই মায়ের

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর