পল্টন থেকে হিযবুত তাহরীরের সদস্য গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর সাদ মোহাম্মদ কামরান (৩০) নামের এক সদস্যকে রাজধানীর পল্টন থেকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল (সিটিটিসি) ইউনিট।

আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপি মিডিয়া জানায়, গতকাল রোববার রাজধানীর পল্টনের কালভার্ট রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অভিযানে তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি মেমোরি কার্ড, একটি ল্যাপটপ, একটি হার্ডডিস্ক, মাইক্রো এসডি কার্ড, আব্দুল কাদিম জাল্লুম রচিত খিলাফত সংক্রান্ত বইসহ সংগঠনের উস্কানিমূলক বেশ কিছু লিফলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অংশ হিসেবে সাদ একটি গোপন সেল প্রতিষ্ঠা করে। যার উদ্দেশ্য ছিল তথাকথিত ইসলামী খিলাফত প্রতিষ্ঠার জন্য হিযবুত তাহরীর পক্ষে বিভিন্ন উগ্রবাদী বক্তব্য ও অনলাইন সম্মেলনের লিংক প্রচার করা।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর