নীলফামারীর ডিমলায় পারিবারিক কলহের জেরে হোসেন মিয়া নামের আহত ব্যক্তির হাসপালে মৃত্যু। এ ঘটনায় ডিমলা থানা পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য যে, গত (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ী গ্রামের মোহর আলীর ছেলে আনোয়ার হোসেন (৩০) ও তার স্ত্রী মিনা বেগম (২৭) এর মাঝে পারিবারিক কলহের সৃষ্টি হয়।
এ সময় কলহের সংবাদ শুনে স্ত্রী মিনার ভাই স্বপন (৩৩) ও তার মা ফুলমতি (৫০) আনোয়ারের বাড়ীতে আসলে। আনোয়ারের সাথে তাদের ঝগড়া বাধে। এ ঘটনায় আনোয়ারের চাচা হোসেন মিয়া (৫৫) তাদের ঝগড়া থামাতে এগিয়ে আসলে তাকে স্ত্রী মিনাসহ তার ভাই ও মা মিলে হোসেন মিয়াকে মারপিট করে। মারপিটের কারনে হোসেন মিয়া গুরত্বর আহত হলে তাকে ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়।
ডিমলা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৫দিন পর রোববার (১৮ অক্টোবর) রাতে হোসেন মিয়ার মৃত্যু হয়। এ বিষয়ে মৃতর ভাতিজা আনোয়ার হোসেন বাদী হয়ে স্ত্রী মিনাসহ শ্যালক স্বপন ও শাশুড়ী ফুলমতিকে আসামী করে ডিমলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সুত্র ধরে ডিমলা থানার এসআই আবুল কালাম রোববার রাতেই আনোয়ারের শ্যালক স্বপন ও স্ত্রী মিনা বেগমকে গ্রেফতার করে।
ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলার মর্গে প্রেরন করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
বার্তাবাজার/আর.আর