পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর এলাকা থেকে সোমবার সকালে এক মটর সাইকেল চালককে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে র্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের একটি দল।
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক জনাব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গ্রেফতারকৃত যুবক পেশায় একজন মোটর সাইকেল চালক হলেও সে একজন প্রকৃত ইয়াবা ব্যাবসায়ী। জব্দ করা করা ৪৬ পিস ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামীকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে র্যাব বাদী হয়ে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম।
বার্তাবাজার/আর.আর