নদী ভাঙ্গন এলাকায় সারপুকুর যুব ফোরাম পাঠাগারের টিউবওয়েল স্থাপন

লালমনিরহাটের বিভিন্ন বন্যার্ত নদী ভাঙ্গন এলাকায় বিনামূল্যে শানবাঁধানো টিউবওয়েল স্থাপন করছে জেলার যুবকদের নিজ উদ্যোগে গড়ে তোলা সারপুকুর যুব ফোরাম পাঠাগার নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি জামাল হোসেন জানায়,বাংলাদেশ যুব সংসদ নেতা রাইসুল মিল্লাত এর সহযোগিতায় নদী ভাঙ্গন এলাকায় মোট ১২ টি টিউবওয়েল স্থাপন করার প্রকৃয়া চলছে।ইতিমধ্যে সদর উপজেলা ও আদিতমারী উপজেলায় ৭টি শানবাঁধানো টিউবওয়েল স্থাপন হয়েছে বাকিগুলো খুব দ্রুতই স্থাপন করা হবে।

সুবিধাপ্রাপ্ত পরিবারের সদস্য জানান,বিশুদ্ধ পানির সংকট নিরসনের জন্য এই শানবাঁধানো টিউবওয়েল স্থাপনের মাধ্যমে তারা উপকৃত হচ্ছে।সম্পূর্ণ বিনামূল্যে এই টিউবওয়েল পাচ্ছে বলেও জানান তারা।

বিনামূল্যে শানবাঁধানো টিউবওয়েল স্থাপনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর