বরিশালে বাম গণতান্ত্রিক জোটের সড়ক অবরোধ, পুলিশের বাধা

দেশব্যাপি অব্যাহত ধর্ষণ, খুন নারী নিপিড়ন বন্ধ এবং বন্ধ করে দেওয়া পাটকল চালুর দাবীতে বিক্ষোভ সমাবেশ ও সড়ক আবরোধ করেছে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (১৯ অক্টোবর) সোমবার বেলা ১২টায় অশি^নী কুমার হলের সামনে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে কর্মসূচি পালক করে দলটি।

কর্মসূচির শুরুতে বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ নিয়ে এসে সড়ক অবরোধ করলে পুরো নগরীতে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কোতয়ালী থানার ওসি নুরুল ইসলাম এসে অবরোধকারীদের সড়ক থেকে তুলে দেন।

পরে আন্দোলনকারীরা সমাবেশ করেন। বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি জেলা শাখার সভাপতি অধ্যাপক মিজানুর রহমান সেলিম, অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, গণ আন্দোলন সংহতির মহানগর শাখার আহবায়ক দেওয়ান আঃ রশিদ নিলু, ট্রেড ইউনিয়ন জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ.কে আজাদ, বাসদ জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী প্রমুখ

বক্তারা বলেন, শুধু আইন নয়; এর প্রয়োগ করতে হবে। স্বৈরাচারী এবং তোষণের নীতির পরিবর্তন করে ধর্ষকদের উপযুক্ত শাস্তি কার্যকর করতে হবে।
বক্তারা আরো বলেন, রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ নয় এর আধুনিকায়ন করতে হবে। নতুবা কেবল ৫০ হাজার শ্রমিকই বেকার নয়, এরসাথে ৪ লাখ পাট চাষী এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাড়ে ৪ কোটি লোক ক্ষতিগ্রস্থ হবে।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর