পাবনায় বিড়ি শ্রমিকদের ৬ দফা দাবিতে মহাসমাবেশ

পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের আয়োজনে বিড়ি শিল্প রক্ষার্থে বিড়ি শ্রমিকদেও ৬ দফা দাবীতে মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে পাবনা দোয়েল সেন্টার প্রঙ্গনে জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি মোঃ হারিক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কামসুল হক টুকু।

বিশেষ অতিথি পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশারফ হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড: বেলায়েত আলী বিল্লু ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন সভাপতি এম. কে রাঙ্গালী, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন ও কার্যকারী সভাপতি আমিন উদ্দিন বিএসসি, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আশা শ্রমিকবৃন্দ।

সমাবেশে বিড়ি শ্রমিক ও শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা, সরকারকে বিড়িতে অতিরিক্ত শুল্কারোপের ফলে বিড়ি কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং শ্রমিকদের জীবন যাপন করার কষ্টকর হয়ে পড়ছে, তাই বিড়ি শিল্প অতিরিক্ত শুল্কারোপ কমানোর দাবী জানান প্রধানমন্ত্রী খেশ হাসিনার কাছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর