রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি)।
রোববার (১৮ অক্টোবর) সকাল থেকে সোমবার (১৯ অক্টোবর) সকাল পর্যন্ত ডিএমপি ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৪৪৫ পিস ইয়াবা, ১০০ গ্রাম ৯৪ পুরিয়া হেরোইন, ১২১ বোতল ফেন্সিডিল, ২ কেজি ৩৪০ গ্রাম গাঁজা, ৪টি নেশাজাতীয় ইনজেকশন, ১২ ক্যান বিয়ার ও ৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩২টি মামলা করা হয়েছে বলেও জনানো হয়েছে।
বার্তাবাজার/আর.আর