জাতীয় প্রেসক্লাবের সামনে চলছে বিএনপির মানববন্ধন

সদ্য শেষ হওয়া ৩টি সংসদীয় আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগ এনে এর প্রতিবাদ ও ফল বাতিল চেয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করছে বিএনপি।

আজ সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১০টা থেকে ঢাকা মহানগরের বিভিন্ন থানা-ওয়ার্ড থেকে মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে হাজির হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা।

দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মানববন্ধনে হাজির হন। তাঁরা খালেদা জিয়া ও তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একইসঙ্গে ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে ভোট কারচুপির বিরুদ্ধেও স্লোগান দিচ্ছেন তাঁরা।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর