রাজধানীর বিভিন্ন স্থানে ইন্টারনেট ও কেবল টিভির ঝুলন্ত তার মাটির নিচ দিয়ে নেওয়ার কাজ শুরু করেছে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি ও ডিশ নেটওয়ার্ক সেবাদাতাদের সংগঠন কোয়াব।
আজ সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে এ কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন আইএসপিএবি’র মহাসচিব ইমদাদুল হক।
আইএসপিএবি’র মহাসচিব ইমদাদুল হক জানান, আমরা সকাল থেকেই কাজ শুরু করেছি। তবে দক্ষিণ সিটি করপোরেশনে এই সেবা দেওয়ার জন্য দুই বছর সময় লাগতে পারে। সিটি করপোরেশন এক্ষেত্রে আমাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে।
বার্তাবাজার/আর.আর