বাগেরহাটে একটি শিশ ধর্ষণ মামলার বিচার শুরুর এক সপ্তাহের মধ্যে শেষ করে সোমবার রায়ের দিন ধার্য করা হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. নূরে আলম এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন।
মোংলা উপজেলায় আশ্রয়ন প্রকল্প এলাকায় সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের এই মামলার অভিযোগ গঠন হয় গত ১২ অক্টোবর।
এ মামলার রবিবার (১৮ অক্টোবর) রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়।
মামলার নথি থেকে জানা গেছে, মাকোড়ডোন গ্রামের ভূমিহীন আশ্রয়ন প্রকল্প এলাকায় পিতৃহারা সাত বছর বয়সী শিশুটি তার মামার কাছে থেকে বড়ো হচ্ছে। গত ৩ অক্টোবর বিকালে প্রতিবেশী আব্দুল মান্নান সরদার বিস্কুট খাওয়ার প্রলোভন দিয়ে নিজের ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে।
মামলার তদন্ত কর্মকর্তা মোংলা থানার এসআই বিশ্বজিত মুখার্জ্জী ১১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেন।
বাগেরহাটের আদালতের এই সংক্ষিপ্ত সময়ে রায় ঘোষণার মধ্যে দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন হবে বলে তিনি মন্তব্য করেন।
বার্তাবাজার/আর.আর