পাবনায় র্যাবের বিশেষ আভিযানে ৩৮৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১৯ অক্টোবর) ভোরে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা জয়পুর শিশুতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
পাবনায় র্যাবের বিশেষ আভিযানে আজ সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা জয়পুর শিশুতলা এলাকা হতে
গ্রেফতারকৃত মোঃ রিপন আলী (২৫) দৌলতপুর চামনাই গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে।
জিজ্ঞাসাবাদে র্যাব জানায়, দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মামলা রুজু করা হয়েছে।
বার্তাবাজার/অমি