ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে, নিহত ১

সিরাজগঞ্জের তাড়াশে রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে রাজিব (১৭) নামের একজন নিহত হয়েছে। নিহত রাজিব রহিচ উদ্দিনের ছেলে।

সোমবার ভোর ৬টায় উপজেলার মহিষলুটি বাজারে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, রড বোঝাই ট্রাক টি নিয়ন্ত্রণ হারিয়ে বসত বাড়ির ভেতরে ঢুকে পরে। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা কিশোর রাজিব ট্রাকের নিচে চাপা পরলে ঘটনাস্থলেই মারা যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বলেন, নিহত ব্যক্তিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে পরিবহন আইনে ট্রাক ড্রাইভার ও মালিকের নামে মামলা দায়ের করা হবে।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর