মার্কিন সেনারা বিন লাদেনের পরিবর্তে অন্য কাউকে হত্যা করেছে এবং লাদেন এখনো বেঁচে আছে বলে সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।
ট্রাম্প তার অফিসিয়াল টুইটার পেজে একটি পোস্ট শেয়ার করেছ দাবি করেছেন, মার্কিন সেনাবাহিনী ওসামা বিন লাদেনকে হত্যা করতে গিয়ে অন্য কাউকে হত্যা করেছে এবং বিন এখনো বেঁচে আছে। খবর মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধিক পঠিত রাজনৈতিক ওয়েবসাইট ‘দ্যা হিল’।
মার্কিন প্রেসিডেন্ট ভাবছেন বিন লাদেনকে হত্যা করতে গিয়ে তার দেশের সেনাবাহিনী প্রতারণার শিকার হয়েছে।
গ্যারি ডি. শ্মিড এ সম্পর্কে বলেছেন, এ ধরনের বক্তব্য ট্রাম্পকে নির্বাচনি চারিত্রিক পার হতে সহায়তা করবে না।
২০১১ সালে সাবেক মার্কিন মেরিন সেনা রবার্ট ও’নেইলের দাবি , তিনি তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে ওসামা বিন লাদেনকে হত্যা করেছেন। তিনি এবার প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বসাম্প্রতিক এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, তিনি যাকে হত্যা করেছেন তিনি বিন লাদেনই ছিলেন অন্য কেউ নন।
বাতাবাজার/আর.আর