ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুভাস্কর্জে অব্স্থানরত সেই ছাত্রী ফের অসুস্থ। শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার রাত সাড়ে ১১টা দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। এর আগে করোনার (কোভিড-১৯) পরীক্ষার জন্য স্যাম্পল জমা দেন তিনি।
বার্তমানে ওই ছাত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৯০২ নাম্বার ওয়ার্ডের ৫৪ নম্বর বেডে (কোভিড ১৯ ইউনিট)-এ ভর্তি আছেন।
সূত্রে জানা যায়, রবিবার রাত ১১টার দিকে শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে পরেন ধর্ষণের বিচার চেয়ে অনশনরত ছাত্রী। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক রাজিউল কাওনাইন ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডা. আল আমিন ঢাবির টিএসসির রাজু ভাস্কর্যের সামনে আসেন এবং তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন।
বেসরকারি একটি ডায়াগনস্টিক সেন্টারের ওই ছাত্রীর কোভিড-১৯ এর জন্য স্যাম্পল কালেকশন করেন।
তবে রাত পৌনে ১টার দিকে তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়। পরে ডাক্তার আলআমিন এর পরামর্শে ঢাবি প্রক্টোরিয়াল টিমের গাড়িতে করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বার্তাবাজার/আর.আর