যৌতুকের জন্য স্ত্রীকে সিগারেটের ছ্যাঁকা

যৌতুকের টাকার দাবিতে রাজশাহীতে স্ত্রীর শরীরে সিগারেটের ছ্যাঁকা দিয়ে নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

রোববার (১৮ অক্টোবর) অভিযুক্ত তোতা মিয়াকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম।

তোতা মিয়া মাসিন্দা সইপাড়া গ্রামের রহমত আলীর ছেলে, পেশায় দোকানের কর্মচারী। ফাতেমা বিবির বাবার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরভার মহিষালবাড়ি মহল্লায়। সাত বছর আগে তোতা মিয়ার সঙ্গে ফাতেমার বিয়ে হয়। তখন থেকেই বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দিতে স্ত্রীর উপর অত্যাচার চালায় তোতা।

পুলিশ সুপার জানান, তোতা ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে তার স্ত্রীকে দীর্ঘদিন থেকে নির্যাতন করতেন। গত শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে তোতা আবারও তার স্ত্রীকে নির্যাতন শুরু করেন। জলন্ত সিগারেটের ছ্যাঁকা দিয়ে শরীরের বিভিন্ন অংশ ঝলসে দেন তিনি।

পরে ফাতেমা থানায় আসেন। তার শরীরে নির্যাতনের চিহ্ন দেখে সঙ্গে সঙ্গেই মামলা রেকর্ড করা হয়। এরপর তাকে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়। পরে রোববার তোতা মিয়াকে গ্রেপ্তার করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর