বিশ্বে একদিনে করোনা শনাক্ত হয়েছে সোয়া ৩ লাখ। মৃত্যু হয়েছে ৪ হাজার। এ নিয়ে মোট আক্রান্ত ৪ কোটি ৩ লাখের মতো। মোট মৃত্যু ১১ লাখ ১৮ হাজার ছাড়ালো।
দৈনিক মৃত্যু আর সংক্রমণে আবারও ভারত শীর্ষে। রোববারও ৫৭৮ জনের মৃত্যুতে সোয়া লাখের মতো প্রাণহানি দেশটিতে। পৌনে ৭৬ লাখ ভারতীয় আক্রান্ত করোনায়।
এদিকে, নতুন সাড়ে ৪শ’ মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি দু’লাখ ২৫ হাজার। সংক্রমিত ৮৪ লাখের কাছাকাছি। এদিন, তৃতীয় সর্বোচ্চ ৩৫৫ জনের মৃত্যু দেখেছে মেক্সিকো। এরপরই রয়েছে ইরান ও ব্রাজিলের অবস্থান।
বার্তাবাজার/কে.জে.পি