আবারও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মাহবুব তালুকদার

নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার ফের আগামী বছরের শুরুতেই ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। নির্বাচন কমিশনের (ইসি) একটি নথি থেকে এ তথ্য জানা গেছে।

মাহবুব তালুকদার ১০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এবং ফিরবেন ২৫ জানুয়ারি। তার সফরসঙ্গী হবেন মেয়ে আইরিন মাহবুব ও ইসি সচিবালয়ের তার ব্যক্তিগত সচিব মো. এনাম উদ্দিন।

এই সফরের সব খরচই মাহবুব তালুকদারকে ব্যক্তিগতভাবে বহন করতে হবে।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর