ফেনীর ফুলগাজীতে ভাতিজিকে (১০) ধর্ষণের অভিযোগে চাচাকে গ্রেফতার করেছে পুলিশ ফুলগাজী থানা পুলিশ। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির নাম শামসুল হক (৫০) সে সদর ইউনিয়নের জয়পুর গ্রামের বাসিন্দা।
রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার সদর ইউনিয়নের জয়পুর গ্রাম থেকে তাকে গ্রেফতার হয়। পরবর্তীতে সন্ধায় ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ধর্ষণের শিকার হওয়া শিশুটির ডাক্তারি পরিক্ষা করা হয়েছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দীন জানান, গ্রেফতার সামসুল হক ওই শিশুটির আপন চাচা হন। তার মা-বাবা অন্যত্র চলে যাওয়ায় সে চাচা সামছুল হকের কাছেই থাকতেন।
গত ১২ অক্টোবর ওই শিশুকে বাসার কাজে লাগিয়ে দেওয়ার কথা বলে চট্টগ্রাম শহরে নিয়ে যায়। সেখানে রাতে ভাতিজিকে সে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে এঘটনা জানাজানি হলে ওই শিশুর ফুফু বাদী হয়ে রোববার (১৮ অক্টোবর) বিকেলে ফুলগাজী থানায় নারীশিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলার পরেই পুলিশ তাকে জয়পুরের বাড়ি থেকে গ্রেফতার করে।
বার্তাবাজার/অমি