শেরু হত্যা: ৫ জন গ্রেফতার

চাঁদার টাকা ভাগাভাগি নিয়েই ঢাকা উদ্যানে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছিল নির্মাণ সামগ্রী ব্যবসায়ী শেরু মিয়াকে। এরইমধ্যে এ ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১৪ অক্টোবর থেকে বিভিন্ন এলাকায় চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নিহত শেরু মিয়া নিজেও চাঁদাবাজির সাথে জড়িত ছিলেন। চাঁদার টাকার ভাগ না দেয়া চক্রের বাকি সদস্যরা তাকে হত্যা করে। হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর রাজধানীর ঢাকা উদ্যান এলাকার একতা হাউজিং থেকে শেরু মিয়ার লাশ উদ্ধার করা হয়। ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়। নিহত শেরু মিয়া রড, বালু ও সিমেন্ট সাপ্লাই ব্যবসা করতেন। গ্রেফতার সবাই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর