তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ কলেজছাত্রের বিরুদ্ধে

লালমনিরহাটের হাতীবান্ধায় আলমগীর হোসেন নামে কলেজছাত্রের বিরুদ্ধে তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই গৃহবধূ।

এর আগে বুধবার রাতে পশ্চিম বেজ গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে ধর্ষণের ঘটনা ঘটে।

অভিযুক্ত হৃদয় উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম ৩ নম্বর ওয়ার্ডের মনোয়ার হোসেনের ছেলে ও হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ভুক্তভোগী গৃহবধূ জানান, হৃদয় তাকে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় তাকে ও তার সন্তানদের হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, এ ঘটনায় গৃহবধূর অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর