শিক্ষা ক্যাডারের ৩৮ কর্মকর্তার বদলি ও পদায়ন

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩৮ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এদের মধ্যে ৮ জন অধ্যাপক, ১৮ জন সহযোগী অধ্যাপক, ১১ জন সহকারী অধ্যাপক এবং একজন প্রভাষক রয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) তাদের বদলি ও পদায়ন করে পৃথক আদেশ জারি করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক আদেশে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩৮ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের যোগদান করতে বলা হয়েছে।

ইতোমধ্যে যারা যোগদান করেছেন নতুন করে যোগদান করার প্রয়োজন নেই জানিয়ে অবিলম্বে এই নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর