মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার টাকা করার প্রস্তাব

চলতি অর্থবছর থেকেই মুক্তিযোদ্ধাদের মাসিক সন্মানি ১২ হাজার থেকে বাড়ীয়ে ২০ হাজার টাকা করতে অর্থ মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। রোববার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই তথ্য জানানো হয়েছে।

স্থায়ী কমিটির সভাপতি শাহজাহা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বলা হয়, মুক্তিযোদ্ধারা যাতে আরো স্বচ্ছলভাবে জীবনযাপন করতে পারেন সেজন্য তাদের মাসিক সম্মানি আরো আট হাজার টাকা বাড়ানো হচ্ছে।বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তে প্রয়োজন মতো মুক্তিযোদ্ধাদের মাসিক চিকিৎসা ব্যয় সরবরাহ করার সুপারিশ করা হয়।

সভায় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কাজী ফিরোজ রশীদ অংশ নেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর