বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত মুজিব শতবর্ষ ফুটবল টুর্ণামেন্টের শিরোপা লাভ করেছে ডা. কামাল এ খান একাদশ।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে এমএ তাহের (পুতু) একাদশকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ডা. কামাল এ খান একাদশ।
গ্যালারি ভর্তি দর্শক ও প্রবল উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ গোলশূন্যে অমীমাংসিত হলে ট্রাইবেকারে খেলা গড়ায়। ট্রাইবেকারে ডা. কামাল এ খান একাদশ ৩-১ গোলে এমএ তাহের (পুতু) একাদশকে পরাজিত করে মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্ট-২০২০ শিরোপা লাভ করে। মুজিব শতবর্ষ ফুটবল টুর্ণামেন্টের শিরোপা জয়ী দলের হাতে ট্রফি তুলে দেন সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি সিজেকেএস এর সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। এছাড়া সেরা খেলোয়াড় হিসেবে ডা. কামাল এ খান একাদশের খেলোয়াড় জমির উদ্দিনের হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর।
সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সিজেকেএস এর সহ-সভাপতি ও সাংগঠনিক কমিটির চেয়ারম্যান এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস এর নির্বাহী সদস্য ও সাংগঠনিক কমিটির সদস্যসচিব মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক ও সিজেকেএসের সহ-সভাপতি মো. আবু হাসান সিদ্দিক, সিজেকেএস সহ-সভাপতি ও সাংগঠনিক কমিটির প্রধান সমন্বয়কারী দিদারুল আলম চৌধুরী, সিজেকেএস সহ-সভাপতি একেএম এহছানুল হায়দার চৌধুরী (বাবুল), চট্টগ্রাম ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম শহীদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার শামশুল আরেফিন, মো. মশিউর রহমান চৌধুরী, সিজেকেএস নির্বাহী সদস্য আ ন ম ওয়াহিদ দুলাল, গোলাম মহিউদ্দীন হাসান, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, মো. জমির উদ্দীন (বুলু), নাসির মিঞা, মো. হারুন আল রশীদ, মনোরঞ্জন দে, সিজেকেএস কাউন্সিলরবৃন্দ, জাতীয় ফুটবল দলের সহকারী প্রশিক্ষক মাসুদ পারভেজ কায়সার, চট্টগ্রামের ফুটবল প্রশিক্ষক আবু সরওয়ার, রেখা আলম চৌধুরী, রেজিয়া বেগম ছবি প্রমুখ।
বার্তা বাজার / ডি.এস