একই ম্যাচে দুই সুপার ওভার

চলতি আইপিএলে আজ (রবিবার) কিংস ইলেভেন পাঞ্জাব এবং মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচে ঘটলো দুইবার সুপার ওভারের ঘটনা। যার শেষ হাসিটা হাসলো পাঞ্জাব।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রান করে মুম্বাই ইন্ডিয়ানস। জবাবে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে সমান ১৭৬ রান করে প্রীতির দল। যার ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

মুম্বাইয়ের হয়ে সুপার ওভারে আসেন দলটির তারকা বোলার জাসপ্রিত বুমরা। মাত্র ৫ রান দেন এই ডানহাতি বোলার। ৬ রানের জবাবে ব্যাট করতে নেমে আবারো সেই একই ঘটনার পুনরাবৃত্তি। এবার ৬ রানের টার্গেটে সমান ৫ রান করে মুম্বাই। যার ফলে ম্যাচ আবারো গড়ায় সুপার ওভারে।

দ্বিতীয় সুপার ওভারে প্রথমে ব্যাটিং করে ১১ রান সংগ্রহ করে রোহিতের দল। ১২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ট্রেন্ট বোল্টের ১ম বলেই ছক্কা হাঁকান ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। ৪ বলে ১৫ বলে রান নিয়ে দলকে জয়ের বন্দরে পৌছে দেন মায়াঙ্ক আগারওয়াল এবং গেইল।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর