চাঁদপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী

আর মাত্র দুইদিন পরেই ভোটগ্রহণ। তার আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত প্রার্থী মে. আব্দুস শুক্কুর পাটোয়ারী।

রোববার (১৮ অক্টোবর) রাতে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি। আগামী ২০ অক্টোবর মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মো. আব্দুস শুক্কুর পাটোয়ারী রোববার রাতে এক সংবাদ সম্মেলন করে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে বিএনপির নেতাকর্মী আর সমর্থকদের নিয়ে এই নির্বাচনে অংশ নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। কারণ, প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বিএইচ কবির হোসেনের পক্ষের লোকজন প্রতিনিয়ত ভয়ভীতি, হুমকি ধমকি আর মামলা হামলার ভয় দেখাচ্ছে। এতে কোনো অবস্থায় এই নিয়ে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর