আবারও ধর্ষণের অভিযোগে শিশু গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ইমন (১১) নামের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার মাধবপাশা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত ইমন উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মাধবপাশা গ্রামের মো. রিপন মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে মৃত রহমতউল্লাহর ছেলে অমিত হাসানকে (১০) দিয়ে পাশের বাড়ির শিশুকে ঝালমুড়ি খাওয়ানোর কথা বলে ডেকে আনে ইমন। পরে ঝালমুড়ি খাইয়ে নিজ ঘরে শিশুটিকে ধর্ষণ করে ইমন।

পরে শিশুর চিৎকার শুনে তার মা ছুটে এসে মেয়েকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে বন্দর থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, শনিবার রাতে শিশুকন্যার বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ধর্ষণের ঘটনার প্রত্যক্ষদর্শী অপর শিশু অমিত হাসানকে সাক্ষী হিসেবে মামলায় উল্লেখ করা হয়। ধর্ষককে গ্রেফতার করে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর