বান্দরবানে পাহাড়ে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

বান্দরবানে একটি পাহাড়ে ডেকে নিয়ে তরুণীকে গণধর্ষণের অভিযোগে মো. রফিক(২৫) ও মো. জিহাদ(১৮) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে বান্দরবান সদর থানায় এসে ওই তরুণী বাদী হয়ে পৌরসভার ৯ নং ওয়ার্ডের মো. জয়নালকে(৩০) প্রধান আসামি, একই ওয়ার্ডের মীর আহম্মদের ছেলে মো. রফিক ও মৃত হেলাল মিয়ার ছেলে মো. জিহাদকে আসামি গণধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে পৃথক মামলা দায়ের করেছেন

মামলা দায়ের করার দিন সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে মো. রফিক ও মো. জিহাদকে গ্রেফতার করলেও মামলার প্রধান আসামি মো. জয়নাল পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৭ অক্টোবর) রাতে জরুরি কথা আছে বলে ওই তরুনীকে সিকদার পাড়ার একটি পাহাড়ে ডেকে নেয় জয়নাল নামে এক বখাটে। সে সময় সেখানে স্থানীয় দুই যুবক মো. রফিক ও মো. জিহাদ হাজির হয়। পরে ওই তরুনীকে বিভিন্নভাবে নাজেহাল করে রফিক ও জিহাদ গণধর্ষণ করে। তখন ধর্ষণের অশ্লীল ভিডিও ধারণ করে তারা। পরে ধর্ষণকারীরা ঘটনা কাউকে না বলার জন্য ভয় দেখায় এবং জানালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ওই তরুনীর অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় প্রধান আসামি পলাতক মো. জয়নালকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বার্তা বাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর