বরগুনার পাথরঘাটায় নিজের প্রতিবন্ধী কন্যা শিশুকে নির্যাতন করার সময় বাধা দেওয়ায় প্রতিবেশি এক বাবা ও তার ছেলেকে কুপিয়ে জখম করেছে সোবহান (৫৫) নামের এক ব্যক্তি। আজ (রোববার) উপজেলার কাকচিড়া ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে এই ঘটনা ঘটে।
জানা যায়, প্রায় ৪০ই বিয়ে করেছেন সোবহান। প্রায় ৪০টি বিয়ে করে সব স্ত্রীকেই বিয়ের কয়েকমাস পরে নির্যাতন করে তাড়িয়ে দেন। পারিবারিক কলহের জেরে আজও তার প্রতিবন্দী মেয়েকে মারধর করতে থাকে সে। তার চিৎকার শুনে প্রতিবেশি ছাত্তার (৬০) ও তার ছেলে নান্না এগিয়ে যান থামাতে।
এতে সোবাহান ক্ষিপ্ত হয়ে দা দিয় প্রথমে ছত্তারকে পরে তার ছেলে নান্নাকে আঘাত করে। নান্না বাধা দিতে গেলে তার হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। আহত ছত্তার ও নান্নাকে বরিশাল এবং প্রতিবন্ধী শিশুটিকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি সাহাবুদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় আহত নান্নার স্ত্রী থানায় একটি মামলা দায়ের করেছেন।
সোবাহানকে গ্রেফতার করা হয়েছে।
বার্তাবাজার/এসজে