ভিয়েতনামে ভূমিধসে ১৪ সেনা নিহত

ভিয়েতনামে ভূমিধসে ১৪ সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার সকালে দেশটির কোয়াং ত্রি প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। দেশটির সরকারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে প্রবল বৃষ্টিতে বন্যার কারণেই এই ভূমিধস হয়েছে। ভিএনএক্সপ্রেস নিউজেকে স্থানীয় কর্মকর্তা হা নাগোক ডুং বলেছেন, রাত ২টা থেকে চার থেকে পাঁচটি ভূমিধস হয়েছিল। এসময় বোমার মতো বিস্ফোরণ ঘটে। তখন মনে হয় পুরো পর্বতটি যেন ভেঙে পড়তে চলেছে।

এক ফেসবুকে পোস্টে ভিয়েতনাম সরকার লিখেছে, ‘প্রাকৃতিক বিপর্যয়ে দুই জেনারেল এবং আরো বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তাসহ এর আগে আমরা এত বেশি সামরিক সদস্যকে কখনোই হারাইনি।’

অক্টোবরের শুরু থেকে ভারী বৃষ্টিতে কারণে ভিয়েতনামের মধ্যাঞ্চলে কয়েক বছরের মধ্যে ভয়াবহ বন্যা শুরু হয়েছে। বন্যায় দেশটির ৮০ জনেরও বেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। কোয়াং ত্রি প্রদেশের নদীগুলোর পানি গত ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় উঠেছে। আগামী কয়েকদিন বৃষ্টিপাতের কারণে বন্যার পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর