সন্ত্রাসী হামলায় সাতক্ষীরা সদর উপজেলা আ. লীগের বর্ধিত সভা পণ্ড

সন্ত্রাসী হামলার কারণে পণ্ড হয়েছে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা। আর এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আজ (রবিবার) সকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঘটনাটি ঘটে। হামলায় আওয়ামী লীগের অপর একটি পক্ষ জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জানা যায়, সকাল ১০টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সভার আয়োজন করে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী।

আর এ সভায় সভায় প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের এবং প্রধান বক্তা হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের উপস্থিত থাকার কথা ছিল। এছাড়া উক্ত সভায় সভাপতিত্ব করার কথা ছিল সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদের।

সংশিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্যে আমন্ত্রণও জানিয়েছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী। আমন্ত্রণ পেয়ে সদর উপজেলারর বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা বর্ধিত সভায় আসতে শুরু করেন। কড়া নিরাপত্তার মধ্যে সবই ঠিকঠাক চলছিল। এরই মধ্য হঠাৎ মঞ্চে আবির্ভূত হয় আওয়ামী লীগের অপর একটি গ্রুপ। তারা কোন কিছু বুঝে উঠার আগেই ব্যানার ছিড়ে তছনছ করে এবং চেয়ার ছুড়াছুড়ি করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বর্ধিত সভা পণ্ড হয়ে যায়।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর