পাবনায় শেখ রাসেলের জন্মদিন পালিত

নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালন করেছে
পাবনা জেলা আওয়ামী লীগ। জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামীলীগ কার্যালয়ে দিনব্যাপী কুরআনখানি এবং দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে শেখ রাসেল’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

রাত ৮টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা, দোয়ার মাহফিল ও কেককাটা আয়েজন করা হয়।

আলোচনা সভা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্রী চন্দন কুমার চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, উপদেষ্টা লিয়াকত আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন, পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, পৌর আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট তসলিম হাসান সুমন, সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, সহ-সভাপতি শামসুর রহমান, সহ-সভাপতি আব্দুল মোমেন নান্নু, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক তৌফিকুল আলম তৌফিক, জেলা যুবলীগের আহ্বায়ক আলী মূর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাড: আরেফা খানম শেফালী,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম প্রমূখ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর