হাটহাজারীতে শেখ রাসেলের জন্মদিন পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সাবেক সদস্য জনাব মোঃ রাশেদুল ইসলাম রাসেলের উদ্যোগে চট্টগ্রামের হাটহাজারীতে খতমে কোরআন, দোয়া-মোনাজাত, দুস্থদের মাঝে খাবার বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে।

আজ সকালে হাটহাজারীর সদরের উদুদিয়া মাদ্রাসায় খতমে কোরআন ও দোয়া মাহফিল শেষে দুস্থ-অসহায় ও পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে বিকেলে বৃক্ষরোপণ করে মোনাজাতের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি করা হয়।

কর্মসূচীতে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। কর্মসূচী সমূহ পরিচালনা করেন ছাত্রলীগ নেতা এস এম মহিন উদ্দিন, মোরশেদুল আলম মাহিন, তানভির ইভান, মোঃ হাবিব, রানা, শহীদ, হোসেন,মোজ্জামেল, মাসুম, আলাউদ্দিনসহ প্রমুখ।।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর