করোনাভাইরাসে আক্রান্ত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় খতমে কোরআন ও দোয়ার আয়োজন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সাবেক সদস্য মো. রাশেদুল ইসলাম রাসেল।
শনিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমীনুল হক ফরহাদাবাদী দরগার আওতাধীন মাদ্রাসার শিক্ষার্থীরা এই খতমে কোরআনে অংশগ্রহণ করেন। মোনাজাত পরিচালনা করেন বড় শাহজাদা সৈয়দ মোক্কামেল হক।
এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা এস এম মহিন উদ্দীন, আব্দুল মান্নান সুমন, মোরশেদুল আলম, তানভির ইভান, শেখ সুমন্সহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
এর আগে, শুক্রবার সন্ধ্যায় তথ্যমন্ত্রী শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে যান। সেখানে তার করোনা পরীক্ষা করানো হয় এবং রাতে পাওয়া ফলে করোনা পজিটিভ আসে। তথ্যমন্ত্রী তাঁর ফেসবুক পেজ থেকে একটি পোস্টে তাঁর করোনা পজিটিভের কথা জানান ও সকলের কাছে দোয়া চান। একইসঙ্গে তিনি সুস্থ আছেন বলেও সকলকে আশ্বস্ত করেছেন।
বার্তা বাজার / ডি.এস