পাকিস্তানের উত্তরাঞ্চলে ভূমিধসে মাটি ও পাথর নীচে চাপা পড়েছে একটি যাত্রীবাহী বাস। যার ফলে বাসে থাকা ১৬ যাত্রী নিহত হয়েছেন। আজ (রোববার) দেশটির উত্তরে অবস্থিত স্কার্দু শহরে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ওয়াকিল খান জানান, পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহর থেকে স্কার্দু শহরের দিকে যাওয়ার সময় যাত্রীবাহী একটি মিনিবাস ভূমিধসে কাদা এবং পাথরের নিচে চাপা পড়েছে। বাসটিতে ১৬ জন যাত্রী ছিলেন। পার্বত্য এলাকার পাশ দিয়ে বয়ে চলা স্কার্দুর রাস্তা ধরে বাসটি এগিয়ে যাওয়ার সময় ভূমিধসের কবলে পড়ে। কাদা-মাটির নিচে বাসটি চাপা পড়ায় যাত্রীদের জীবিত উদ্ধারের আশা নেই বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
তিনি আরও জানান, উদ্ধার কর্মী এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা যাত্রীদের জীবিত উদ্ধারের আশায় কাদা-মাটি সরানোর কাজ শুরু করেছে। পাকিস্তানের ভারী বর্ষণের পর ভূমিধসের ঘটনা খুবই সাধারণ। বিশেষ করে দেশটির পার্বত্য অঞ্চলে বৃষ্টি এবং ভূমিধসের ঘটনা প্রায়ই ঘটে।
বার্তাবাজার/এসজে