শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে শেরপুরে যুবলীগের দোয়া মাহফিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষ্যে শেরপুর উপজেলা যুবলীগের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) শাহী জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মাদ আসিফ ইকবাল সনি, শেরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সারওয়ার রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টো, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফ সরকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ সুমন, শহর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শুভ ইমরান প্রমূখ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর