কাফনের কাপড় পরে নির্বাচনী মাঠে বিএনপি প্রার্থী

সময় যত পার হচ্ছে ততই উত্তপ্ত হয়ে উঠছে বরিশালের বাকেরগঞ্জ ‍উপজেলার কলসকাঠী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন। গতকাল (শনিবার) আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে উভয় দলের কার্যালয় ভাঙচুর ও আহত হওয়ার মধ্যদিয়ে ভোটের দিনের পরিস্থিতি নিয়ে উৎকণ্ঠিত ইউনিয়নের সাধারণ ভোটাররা।

শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর এবং ছেলে ও ভাতিজাকে কুপিয়ে আহত করার পর, আজ (রোববার) কাফনের কাপড় পড়ে নির্বাচনী অফিসের সামনে অবস্থান নেন বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী শওকত হোসেন হাওলাদার। সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত (প্রতিবেদন লেখা পর্যন্ত) নির্বাচনী কার্যালয়ের সামনে তাকে একাই অবস্থান করতে দেখা যায়। আগামী মঙ্গলবার উপ-নির্বাচনের দিন পর্যন্ত তিনি তার এই অবস্থান কার্যক্রম চালিয়ে যাবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি বলেন, বিএনপির নির্বাচনী অফিসে শনিবার হামলা ও ভাঙচুর চালিয়ে ওই রাতেই আওয়ামী লীগ প্রার্থী ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদারের লোকজন নিজেরাই
তাদের অফিসও ভাঙচুর করে। এরপর তা বিএনপির নেতাকর্মীদের ওপর দোষ চাপিয়ে শতাধিক নেতাকর্মীর নামে থানায় অভিযোগ দেওয়া হলে গ্রেপ্তার ও হামলা আতঙ্কে তারা এখন এলাকা ছাড়া। তাই তিনি রোববার একাই নির্বাচনী কার্যালয়ে আসেন। সকল ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা পরিস্থিতি এড়ানোর জন্য এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটপ্রয়োগ করতে পারে তার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর