কুষ্টিয়ায় পরিত্যক্ত টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার সদর উপজেলার হরিনারায়ণপুর কাচারি মাঠের একটি পরিত্যক্ত টয়লেট থেকে সানজিদা (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় হরিনারায়ণপুর কাচারি মাঠের একটি পরিত্যক্ত টয়লেট থেকে সানজিদার মরদেহ উদ্ধার করা হয়। সানজিদা পূর্ব আব্দালপুর গ্রামের কাচারীপাড়া এলাকার সোহাগ হোসেনর মেয়ে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রতন জানান, রোববার দুপুর থেকে খুঁজে পাচ্ছিলো না শিশুটিকে । পরে সন্ধ্যায় স্থানীয়রা একটি পরিত্যক্ত টয়লেটে সানজিদার মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হতে পারে। তবে আঘাতের চিহ্ন দেখা গেছে শিশুটির শরীরে। সানজিদার মরদেহ উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পঠিয়েছে পুলিশ।

বার্তা বাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর