গাংনী সীমান্তে পৃথক অভিযানে গরু মোটাতাজাকরণ ট্যাবলেট ও ফেনসিডিল উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার কুষ্টিয়া ব্যাটালিয়ান ৪৭ বিজিবি ধলা সীমান্ত থেকে ৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ধলা বিজিবি। এদিকে একই দিনে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিল এবং ৪০০ পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি’র সদস্যরা।

রবিবার সন্ধ্যা সাতটার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) বিষয়টি নিশ্চিত করে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত ১০ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ ধালা বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে ধলা মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯৫(পঁচানব্বই) বোতল ফেন্সিডিল মদ উদ্ধার করেছে বিজিবি, যার মূল্য প্রায় ৭৬,০০০ (ছিয়াত্তর হাজার) টাকা।

এদিকে একই দিনে দুপুর আড়াইটার দিকে, শেওড়াতলা বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ বোরহান উদ্দিন এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে রিফুজীপাড়া মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০(দশ) বোতল ফেন্সিডিল এবং ৪০০(চারশত) পিচ গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি, যার মূল্য প্রায় ২৪,০০০ (চব্বিশ হাজার) টাকা।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর