লালমনিরহাটে জেলা প্রশাসকের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন পালন করা হয়েছে ।
রবিবার (১৯ অক্টোবর) লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের নিজস্ব মিলনায়তনে জন্মদিন উপলক্ষে শেখ রাসেলের ৫৭ তম জন্মদিনের কেক কাটা হয়।
এ সময় জেলা প্রশাসক আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক এমপি অ্যাড. সফুরা বেগম রুমি। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা(বিপিএম,পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক,গবেষক ও সাহিত্যিক ফেরদৌসি বেগম বিউটি, নেজারত ডেপুটি কালেক্টর টি.এম রাহসিন কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী কায়সার, নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা প্রমুখ।
অনুষ্ঠানে কেক কাটা শেষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।
বার্তা বাজার / ডি.এস