সংবাদ প্রকাশের পর চলাচলের ব্যবস্থা হলো ইদ্রিস মোল্লার

মাগুরার বগিয়া ইউনিয়নের বরই গ্রামের সম্প্রতি ভাইরাল হওয়া “গরিবের পেটে লাথি” শিরোনামে স্থানীয় অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের পর বাদী ইবাদত মোল্লা ও বিবাদী ইদ্রিস মোল্লার ও তাদের সামাজিক দলের মধ্যে বহুদিনের বিরোধের শান্তিপূর্ণ সমাধান হয়েছে।

আজ রবিবার সকালে মাগুরা সদরের বগিয়া ইউনিয় আ.লীগের সাংগঠনিক সম্পাদক সজল খন্দকার এর নেতৃত্বে গ্রামবাসীদের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়।

উভয়পক্ষ বিকল্প পথ দিয়ে ইবাদত মোল্লা তার ব্যবহৃত ট্রাক্টরটি বাড়ি পর্যন্ত নিতে পারবে বলে সম্মত হয়। রাস্তার কিছু অংশ কাঁচা হওয়ায় এই মুহূর্তে বৃষ্টির দিন গুলোতে ট্রাক্টরটি চলাচল করতে পারবে না।

আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মিরাজ হাসান, বগিয়া ইউনিয়নের মেম্বার বিল্লাল হোসেন, বরই গ্রামের গোলাম নবী মোল্লা, তারিকুল মোল্লা, ইদ্রিস মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

আ.লীগ নেতা সজল খন্দকার জানান, “গ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সবাইকে সহনশীল আচরণ করতে হবে, তৃতীয় পক্ষ কোনভাবে যেন কোন ফায়দা লুটতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।” এই বিরোধ সমাধানে গ্রামবাসী ও উপস্থিত সবাই সন্তোষ প্রকাশ করেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর