মুরাদনগরে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লার মুরাদনগরে শারদীয় দূর্গা পূজা-২০২০ উপলক্ষে সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় কবি নজরুল মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেন মুরাদনগর উপজেলা প্রশাসন।

মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাশের সভাপতিত্বে এবং সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ নাহিদ আহম্মেদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিত্যানন্দ রায়।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সিরাজুল ইসলাম মানিক, উপজেলা সমাজ সেবা অফিসার কবির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবদুল হাই, উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি শুকলাল দেবনাথ, সাধারণ সম্পাদক রাম প্রসাদ দেব, সহ-সাধারণ সম্পাদক বিজন কুমার দাস, সদস্য শাওন দেব, মানিক সাহাসহ উপজেলার ১৩৬টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে উপজেলার ১৩৬টি পূজা মন্ডপের প্রধানদের হাতে নগদ ১৫ হাজার টাকা, মাস্ক, হ্যান্ড সেনিটাইজার, ক্যালেন্ডার, পরিদর্শন বই ও নির্দেশিকা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাশের।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর