বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন ইছাকাঠি গ্রামে ত্রিশ বছরের যুবতীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র্যাব-৮।
আজ রবিবার (১৮ অক্টোবর) ভোর সোয়া ৫টার দিকে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার হরিনদারা গ্রাম থেকে অভিযুক্ত সবুজ কান্তিকে (৫০) গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, ১২ অক্টোবর এয়ারপোর্ট থানাধীন ইছাকাঠি গ্রামের বাসিন্দা ৩০ বছরের যুবতীকে রান্না ঘরে একা পেয়ে অভিযুক্ত সবুজ কান্তি তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের হয়। মামলার সূত্র ধরে ছায়া তদন্তে নেমে সবুজ কান্তিকে গ্রেফতার করে র্যাব।
বার্তা বাজার / ডি.এস